বিনোদন

নাটকে আর দেখা যাবে না শামীমকে

বিনোদন ডেস্ক : হোক টিভি কিংবা অনলাইন, সবখানেই তার মুখরিত পদচারণা। নাটকে তার থাকা মানেই দর্শকের বাড়তি আগ্রহ, ভালো লাগা। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এ প্রজন্মের চাহিদা সম্পন্ন একজন অভিনেতা হিসেবে।

ম্যাঙ্গো স্কোয়াড নামের একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাত্রা শুরু করা ইউটিউবার শামীম হাসান সরকার আজ তাই সময়ের জনপ্রিয় অভিনেতার নাম।

সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রি’-তে শামীমের না থাকা নিয়ে শোবিজে আলোচনার শেষ নেই। অনেক দর্শক এই বিচ্ছেদ মানতে না পেরে নাটকের টিমের সমালোচনাও করছেন। তবে শামীম সব রকম বিতর্ক এড়িয়ে চলতে চান। যারা তাকে মিস করবেন বলে মন খারাপ করছেন তাদের ভালোবাসাকে হৃদয়ে তুলে নিয়েছেন শ্রদ্ধায়, ভালো কাজের ফিডব্যাক হিসেবে।

তিনি জানান, শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’-ই নয়, সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন সবরকম ধারাবাহিক নাটক থেকে বিরতি নেয়ার।

শামীম হাসান সরকার বলেন, আমি আর কোনো ধারাবাহিকে অভিনয় করবো না। এ নাটকগুলোতে অনেক সময় দিতে হয়। যার ফলে অনেক নির্মাতার কাজগুলো পছন্দ হলেও করতে পারি না। তাছাড়া ধারাবাহিক করতে গেলে একটি চরিত্রের মধ্যে আটকে থাকতে হয়। আমি বৈচিত্রময় কাজ করতে চাই। আশা করছি দর্শক বিষয়টি ইতিবাচকভাবে নেবেন। সবসময় ভালোবাসা দিয়েছেন, ভবিষ্যতেও ভালোবাসবেন। তাদের জন্যই ম্যাঙ্গো স্কোয়াড থেকে আমি আজকের অভিনেতা শামীম হয়েছি।

সেইসঙ্গে শামীম হাসান সরকার জানান, তিনি তার প্রিয় ‘ম্যাঙ্গো স্কোয়াড-কেও সময় দিতে চান।

বর্তমানে শামীম হাসান সরকার অভিনীত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে। এটি পরিচালনা করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এ নাটকটি শেষ হলে আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করবেন না তিনি।

প্রসঙ্গত, মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘নাইন অ্যান্ড হাফ’ নাটক দিয়ে শোবিজে প্রবেশ করেন শামীম। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে কাজ করেছেন।

সর্বশেষ শামীমের ‘বয়ফ্রেন্ডের মা’ নাটকটি মুক্তি পেয়েছে ইউটিউবে। একদিনেই এ নাটকটি এক মিলিয়নেরও বেশি দর্শক দেখে ফেলেছেন। এই নাটকে শামীমের মায়ের চরিত্রে মনিরা মিঠু ও প্রেমিকার চরিত্রে পারসা ইভানা অভিনয় করেছেন।

এছাড়াও শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে তার নতুন নাটক ‘ফ্যাটলাক’। এখানে শামীমের বিপরীতে দেখা যাবে তানিয়া বৃষ্টিকে। মাহমুদ মাহিন পরিচালিত নাটকটিতে আরও দেখা যাবে মারজুক রাসেলকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা