বিনোদন

অসম প্রেমে ধরা দিলেন সিমলা

বিনোদন ডেস্ক : ‘ম্যাডাম ফুলি’ সিনেমা দিয়ে ঢালিউডে যাত্রা শুরু সামসুন নাহার সিমলা। প্রথম সিনেমা দিয়েই দর্শক মাতিয়েছিলেন। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু তারপর সে সাফল্যের খুব একটা ধারাবাহিকতা দেখা যায়নি। অনিয়মিত কাজ করে গেছেন সবসময়। আর পুরোপুরি সিনেমার বাইরে আছেন তিনি সেও প্রায় বছর পাঁচেক হয়। সর্বশেষ কাজ করেছিলেন ‘নিষিদ্ধ প্রেম’ নামের একটি সিনেমায়। অবশেষে সেই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। গেল সেপ্টেম্বরে ছবির পরিচালক রুবেল আনুশ জানিয়েছেন, এটি খুব শিগগিরই অনলাইনে মুক্তি পাবে।

শুরু হয়েছে প্রচারণা। যার অংশ হিসেবে সোমবার প্রকাশ পেয়েছে প্রথম পোস্টার। এখানে সিমলাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত অভিনেতা মামুনের সঙ্গে। অসম প্রেমের গল্পের সিনেমাটির এ পোস্টারটি নজর কেড়েছে দর্শকের।

পরিচালক রুবেল আনুশ বলেন, সিনেমা মুক্তি দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। খুব দ্রুতই সুখবর দিতে পারব।

সত্য ঘটনা অবলম্বনে অসম প্রেমের চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের আগস্টে। ছবির শুটিং শেষ করে আর সম্পাদনার কাজ করতে পারেননি নির্মাতা। অবশেষে সব সংকট পেরিয়ে এটি মুক্তির মুখ দেখতে চলেছে।

সিমলা-মামুন ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ঢাকাতে আজ  বন্ধ যেসব মার্কেট

ঢাকাতে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংল...

ঘনিষ্ঠ দৃশ্যের সমালোচনার স্পষ্ট জবাব কিয়ারার

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন...

বর্ষায় রোগ প্রতিরোধে ৫ ফল

প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে বর্ষা খাদ্যবাহিত রোগ এবং ঋতুজনিত সংক্রমণের জন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা