বিনোদন

‘প্রীতিলতা’র শুটিং শুরু

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত ‘প্রীতিলতা’ ছবির প্রথম শুটিং শুরু হলো রোববার (০১ নভেম্বর) ঢাকার উত্তরায় । আগামী ৬ নভেম্বর পর্যন্ত ঢাকার উত্তরা, নিকেতন, পুরান ঢাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং টানা চলবে বলে জানা গেছে।

‘প্রীতিলতা’য় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। প্রথম দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন পরীমনি, তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা।

পরীমনি বলেন, ‘সবে তো শুরু করলাম। প্রথম দিনের শুটিংকে ওয়ার্মআপ বলতে পারেন। তারুণ্য নির্ভর একটা টিম। আমার তো যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে।’গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রথম লটটা আমরা ঢাকাতেই করব। এরপর চট্টগ্রামে চলে যাবো। সেখানেই আমাদের মূল কাজ হবে। প্রথম দিনের শুটিংয়ে আমি এবং আমার টিম খুব খুশি। টিমের সবাই আন্তরিকভাবেই শ্রম দিয়ে কাজ করছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা