বিনোদন

পুত্র সন্তানের মা হলেন অমৃতা রাও

বিনোদন ডেস্ক:

পুত্র সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী অমৃতা রাও। রোববার (০১নভেম্বর) সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

সিজারিয়ন অপারেশনের সময় সঙ্গে ছিলেন স্বামী আর জে আনমোল।

মা-ছেলে দুজনই এখন সুস্থ। সাত বছর প্রেমের পর ২০১৬ সালে জে আনমোলকে বিয়ে করেন অমৃতা। বিয়ের পর বলিউড থেকেও কার্যত বিদায় নেন এ নায়িকা। শেষবার ২০১৯ সালে ‘ঠাকরে’ ছবিতে পর্দায় একটি ছোট রোলে দেখা গেছে এই অভিনেত্রীকে।

কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন অমৃতা। ভিডিওতে দেখা যায়, লাল শিফনের শাড়ি পরে আছেন তিনি। হালকা সাজ। তার ৯ মাসের গর্ভাবস্থাকে তিনি উপভোগ করছেন। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী। শেয়ার ক্যাপশনে তিনি লেখেন, ‘নবরাত্রী এবং ন’মাস। আমি খুব ভাগ্যবান যে নবরাত্রীর সময়েই আমার পেটের সন্তানের বয়স ন’মাস। এই নয় দিন মা দুর্গাকে পূজা নিবেদন করা হয়। দেবী দুর্গার নয় অবতারের পূজা হয়। আমিও এক নতুন অবতারে নিজেকে দেখতে পাচ্ছি। আমার মাতৃ অবতার। আমি পৃথিবীর সব থেকে বড় শক্তিকে নিজের মধ্যে বড় হতে দিচ্ছি। আমার মা দুর্গা সব মা ও সন্তানদের মঙ্গল করুন। ভালো রাখুন।’

অমৃতার পোস্ট করা আরেকটি ছবিতে দেখা যায়, সাদা পোশাকে অমৃতা দু’হাতে জড়িয়ে আছেন বেবি বাম্প। পেছন থেকে তাকে আঁকড়ে আছেন আর জে আনমোল। ছবির ক্যাপশনে লেখেন, ‘তোমার জন্য এটা ১০ মাস, কিন্তু আমাদের জন্য এটা ৯ মাস। সারপ্রাইজ, সারপ্রাইজ...আনমোল আর আমি ইতোমধ্যে ৯ মাসে পৌঁছে গিয়েছি। আমি আমার বন্ধু আর ফ্যানদের সঙ্গে এই খবরটি শেয়ার করতে নিতে পারে খুব আনন্দিত। আপনাদের কাছে এতদিন খবরটা লুকিয়ে রাখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আমাদের সন্তান খুব তাড়াতাড়ি আসতে চলেছে। মা অমৃতা রাও ও তার নবজাতক সন্তান ভাল থাকুক এই প্রত্যাশা সকলের।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা