বিনোদন

নেটফ্লিক্সের নতুন ছবি 'ডন্ট লুক আপ'

বিনোদন ডেস্ক:

ঘোষণা করা হলো নেটফ্লিক্সের ব্যনারে অ্যাডাম ম্যাকেয়ের নতুন ছবির শিল্পীর তালিকা। 'ডন্ট লুক আপ' নামের এই ছবিতে দেখা মিলবে হলিউডের এক ঝাঁক তারকার। সম্প্রতি ডেডলাইন তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে এ ছবিতে অভিনয় করবেন অস্কারজয়ী লিওনার্দো ডিক্যাপ্রিও। তার সঙ্গে আরও দেখা যাবে নন্দিত দুই অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও জেনিফার লরেন্সকে।

এ ছবি আলোকিত করবেন কেট ব্লাঞ্চেট, জোনাহ হিল, হিমেশ প্যাটেল, টিমোথি চালামেট, আরিয়ানা গ্র্যান্ড, কিড চুডি, ম্যাথিউ পেরি, টোমর সিসলি এবং রব মরগানের মতো তারকারাও।স্টিভেন সোডারবার্গের 'ওশেন এলিভেন টিম'-এর আয়োজনে এই প্রথম কোনো সিনেমায় এত তারকাকে একসঙ্গে পাওয়া যাচ্ছে। সিনেমাটির গল্প নির্মিত হচ্ছে দুই জ্যোতিবিজ্ঞানীকে সামনে রেখে। যারা গ্রহকে ধ্বংস করতে পারে এবং পৃথিবীর জন্য ক্ষতিকর এমন গ্রহাণু সম্পর্কে মানবজাতিকে সতর্ক করবেন। ডিক্যাপ্রিও এবং লরেন্স জ্যোতির্বিজ্ঞানীর চরিত্রে কাজ করবেন বলে শোনা যাচ্ছে।তবে নেটফ্লিক্সের পক্ষ থেকে এখনো কোনো কিছুই নিশ্চিত করা হয়নি।কেভিন মেসিকের সঙ্গে ছবিটি প্রযোজনা করছেন অ্যাডাম ম্যাকেকে। চলতি বছরের শেষের দিকে সিনেমার কাজটি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।


সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা