বিনোদন

করোনা ভাইরাসে আক্রান্ত কুমার শানু

বিনোদন ডেস্ক : ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় গায়ক কুমার শানু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়।

তার ফেসবুক পেজে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনা আক্রান্ত। সবাই তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। তবে এ বিষয়ে কুমার শানুর পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ভারতীয় গণমাধ্যম বলছে, তিনি গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। নিয়ম মেনে করোনা পরীক্ষা করানোর পরই তার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। এ নিয়ে তার পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আনন্দবাজার জানিয়েছে, স্টার জলসার রিয়্যালিটি শো সুপার সিঙ্গার-এর গ্র্যান্ড ফিনালের দিন বিচারকের আসনে উপস্থিত ছিলেন কুমার শানু। কয়েক দিন আগেই এই শো শেষ হয়েছে।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা