বিনোদন

বলিউড অভিনেতা বিবেকের বাড়িতে পুলিশের হানা

বিনোদন ডেস্ক :

কন্নড় ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে ড্রাগ সরবরাহে অভিযুক্ত লুকিয়ে রয়েছে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের বাড়িতে! এই অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে তার মুম্বাইয়ের বাড়িতে অভিযান চালায় কর্ণাটক পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশির পরও সন্ধান মেলেনি অভিযুক্তের। বিবেক ওবেরয় অভিনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক রূপালি পর্দায় দ্বিতীয়বার মুক্তি পাওয়ার মুখে ফের বিতর্কে জড়ালেন এ বলিউড অভিনেতা।

কন্নড় সিনেমার দুনিয়ায় স্যান্ডলউড ড্রাগ পাচার নিয়ে তোলপাড় চলছে। ইতিমধ্যে এ চক্রে যুক্ত থাকার অভিযোগে নামী গায়িকা ও অভিনেতা-সহ ১৫ জন গ্রেফতারও হয়েছেন। কন্নড় সেলেবদের কাছে ড্রাগ পৌঁছে দেয়ার অভিযোগ উঠেছে কর্ণাটকের সাবেক মন্ত্রী জীবরাজ আলভার ছেলে আদিত্য আলভার বিরুদ্ধে। তিনি আবার সম্পর্কে বিবেক ওবেরয়ের শ্যালক। অভিযোগ ওঠার পর থেকেই আদিত্য লাপাত্তা। তার খোঁজে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েছে পুলিশ কিন্তু হদিস মেলেনি। বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাটিল জানান, ‘আদিত্য আলভা পলাতক। বিবেক ওবেরয় তার আত্মীয়। আমরা খবর পেয়েছিলাম, আদিত্য এখানে আত্মগোপন করে আছে। তাই কোর্টের অর্ডার নিয়েই আমাদের অপরাধ দমন শাখার সদস্যরা মুম্বাই গিয়েছে।’ উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বায়োপিক দ্বিতীয়বার বিভিন্ন হলে মুক্তি পেয়েছে। তাতে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বিবেক। এর আগে এই সিনেমার প্রযোজকের বিরুদ্ধেও মাদক নেয়ার অভিযোগ ওঠে। মাদক কাণ্ডে বলিউডেও তোলপাড় চলছে। এমন পরিস্থিতিতে ড্রাগ পাচারে অভিযু্ক্ত শ্যালকের খোঁজে অভিনেতার বাড়িতে পুলিশি হানা, তাকে যে বিপাকে ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।
সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

শাহরুখের ‘কিং’ ঘিরে নতুন চমক 

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং&...

মুন্সীগঞ্জ-ঢাকা যাতায়াতে প্রতিদিন চরম ভোগান্তি 

স্বাধীনতার ৫৫ বছর পার হলেও মুন্সীগঞ্জ সদর উপজেলায় গড়ে ওঠেনি একটি আধুনিক ও স্থ...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা