বলিউডে নাম লেখাচ্ছেন বিশ্বসুন্দরীর মানসী চিল্লার
বিনোদন

বলিউডে নাম লেখাচ্ছেন বিশ্বসুন্দরীর মানসী চিল্লার

বিনোদন ডেস্ক : ডাক্তার হবার স্বপ্ন নিয়ে মেডিকেলে পড়ছিলেন সাধারণ এক ছাত্রী। ২০১৭ সালটা বদলে দিলো তার পৃথিবীটা। সাধারণ থেকে অসাধারণ একজনে পরিণত হলেন তিনি বিশ্বসুন্দরীর মুকুট জয় করে। বলছি মানসী চিল্লার কথা। ভারতীয় কন্যা ২০১৭ বিশ্বসুন্দরী নির্বাচিত হন তখন থেকেই তাকে নিয়ে বলিউডের অনেক আগ্রহ।

অবশেষে সিনেমায় ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তিনি। তার বিপরীতে আছেন সুপারস্টার অক্ষয় কুমার। ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, অক্ষয়ের নতুন ছবি ‘পৃথ্বীরাজ’ -এ তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মানসীকে। যিনি একজন রাজকন্যা ছিলেন। পরবর্তীতে রাজা পৃথ্বীরাজ তাকে বিয়ে করেন।

এরই মধ্যে মানসী তার সব প্রস্তুতি নিয়েছেন বলিউডে অভিষেক হতে যাওয়া ছবির শুটিং শুরু করতে। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করছেন ড. চন্দ্রপ্রকাশ দ্বিভেদি।

দ্বাদশ শতাব্দীতে পৃথ্বীরাজ চৌহানের বীরত্ব ও প্রেমের গল্প উঠে আসবে এখানে। তিনি সেসময় আজমির ও দিল্লি শাসন করেছিলেন। এমন কী যুদ্ধে তত্কালীন শক্তিশালী যোদ্ধা মোহাম্মদ ঘোরিকেও পরাজিত করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। তিনি ছিলেন দ্বাদশ শতাব্দীর অন্যতম শক্তিশালী একজন যোদ্ধা। পৃথ্বীরাজ তুর্কি আক্রমণের বিরুদ্ধে ভারতের হিন্দু রাজাদের একতাবদ্ধ করেন। ১১৭৫ সালে তিনি কনৌজের রাজা জয়চন্দ্রের কন্যা সংযুক্তাকে অপহরণ করে বিয়ে করেন।

যে ঘটনাটি ভারতে একটি জনপ্রিয় প্রেম উপাখ্যান হিসেবে প্রচলিত রয়েছে।পৃথ্বীরাজ চৌহান ১১৯১ সালে তরাইনের প্রথম যুদ্ধে মুহাম্মাদ ঘুরিকে পরাজিত করেন। পরবর্তী বছর ঘুরি পুনরায় আক্রমণ করলে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও বন্দী হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করেন। সিনেমা প্রেমীরা মুখিয়ে রয়েছে এমন একটি প্রেমের ছবি দেখার জন্য।

সান নিউজ/পিডিকে/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন...

এল নিনোর তীব্র প্রভাবে উদ্বেগ

এল নিনোর তীব্র প্রভাব নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বিশ্বের বিভিন...

বিতর্কে পিছু হটল ফিফা

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি বলেন, &l...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা