বলিউড অভিনেতা আমির খান। ছবি: সংগৃহিত
বিনোদন

আমিরকে নেটিজেনদের প্রশ্ন, ‘চতুর্থ বিয়ে কবে করছেন?’

বিনোদন ডেস্ক

অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর ১৮তম আসরে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে যাচ্ছেন বলিউডের তিন তারকা আমির খান, সানি দেওল ও প্রীতি জিন্তা। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাওয়া তাঁদের নতুন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারের অংশ হিসেবেই কেবিসির বিশেষ এই পর্বে দেখা যাবে তাঁদের।

তবে সিনেমার প্রচারের পাশাপাশি এই পর্বের একটি প্রমোকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন আমির খান। সম্প্রতি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসা এই অভিনেতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা রকমের রসিকতা ও ট্রোল।

কেবিসি ১৮-এর প্রকাশিত নতুন এক প্রমোতে আমির খানকে অনুষ্ঠানের এবারের মূল থিম ‘সোচনা পড়েগা’ নিয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলতে দেখা যায়। আমির প্রশ্ন করেন, “আপনি প্রমোতে বললেন ‘সোচনা পড়েগা’, কিন্তু কী ভাবতে হবে?”

জবাবে অমিতাভ বচ্চন তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে জানান, এবারের মৌসুমে বিষয়গুলো খুব সহজ হবে না। প্রতিযোগীদের প্রতিটি ধাপে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কথাটিতে সায় দিয়ে আমির বলেন, “আসলেই ভাবতে হবে স্যার... সত্যিই ভাবতে হবে।”

প্রমোটি প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা ধরনের মন্তব্য। দর্শক-ভক্তদের একটি অংশ কেবিসির প্রমোর সঙ্গে আমিরের ব্যক্তিগত জীবনকে মিলিয়ে তাঁকে নিয়ে রসিকতা করতে শুরু করেন।

গত মাসেই তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া আমিরকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন, “তাকে জিজ্ঞেস করুন, চতুর্থ বিয়েটা কবে করছেন?” আবার আরেকজন মন্তব্য করেছেন, “তিনি কি এখানে নিজের বিয়ের গল্প করতে এসেছেন?”

অনেকে আবার কেবিসির এবারের থিম ‘সোচনা পড়েগা’-এর সঙ্গে আমিরের ব্যক্তিগত জীবনকে মিলিয়ে মজা করেছেন। তাঁদের কেউ কেউ ইঙ্গিত করেছেন, তৃতীয় বিয়ের পর আমিরকে হয়তো আবারও বিয়ে নিয়ে ‘ভাবতে হবে’!

উল্লেখ্য, ২০২৬ সালের ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির খান। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এটি আমির খানের তৃতীয় বিয়ে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা