ছবি: সংগৃহিত
বিনোদন
শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কনসার্টে শিল্পী হাসানের মাথায় বোতল নিক্ষেপ

বিনোদন ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাসান। গান পরিবেশনের সময় দর্শক সারি থেকে ছোড়া একটি বোতল তার মাথায় আঘাত করে।

ঘটনার পর কিছুটা বিব্রত হলেও পরিস্থিতি সামলে আবারও গানে ফিরে যান আর্ক ব্যান্ডের এই কিংবদন্তি শিল্পী। তবে পুরো ঘটনাটি উপস্থিত দর্শকদের মোবাইল ক্যামেরায় ধারণ হয় এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সংগীতাঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনার পর শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানান হাসান। তিনি বলেন, দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হননি। তবে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান তিনি।

হাসান লিখেছেন, “মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।”

শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন দেশের কোনো শিল্পীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। কনসার্টে আসা দর্শকদের মনে রাখা উচিত, শিল্পীরা মানুষের জন্যই গান করেন এবং বিনিময়ে তারা শুধু ভালোবাসা ও সম্মান প্রত্যাশা করেন।

রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শিল্পীদের বিচার না করার আহ্বান জানিয়ে হাসান বলেন, একজন শিল্পীর পরিচয় তার শিল্পের মাধ্যমে। বিভিন্ন সময় বিভিন্ন আয়োজনে শিল্পীদের অংশ নিতে হয়, তাই কোনো রাজনৈতিক পরিচয়ের সঙ্গে তাদের মিলিয়ে দেখা উচিত নয়।

এদিকে, হাসানের ওপর হামলার ঘটনায় সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহশিল্পীরা এ ঘটনার নিন্দা জানিয়ে শিল্পীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।

তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান মন্তব্য করে লেখেন, “আমরা এরকমই অশিক্ষিত এবং গণ্ড মূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন।”

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর কে বা কারা বোতল ছুড়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে কনসার্টের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।

সংগীত ও অভিনয় অঙ্গনের একাধিক তারকা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শিল্পীদের মধ্যে প্রিন্স মাহমুদ, মীর মাসুম, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর তারেকসহ অনেকে ঘটনার নিন্দা জানিয়েছেন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা