ছবি: সংগৃহিত
বিনোদন

সালমানের অদ্ভুত অভ্যাস ও পিআরপি চিকিৎসার গল্প প্রকাশ

বিনোদন ডেস্ক

বলিউড তারকা সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। এবার তার ব্যক্তিগত জীবনের একটি পুরোনো অভিজ্ঞতা প্রকাশ করেছেন প্রযোজক ও শিল্পপতি শৈলেন্দ্র সিং, যা ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

শৈলেন্দ্র সিংয়ের ভাষ্য অনুযায়ী, বহু বছর আগে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রতি সোমবার নিয়মিত আড্ডার আয়োজন হতো। তিনি প্রায়ই সেখানে যেতেন এবং সে সময় সালমানের একটি ব্যতিক্রমী অভ্যাস তার নজরে আসে। অভিনেতা নাকি খাওয়ার সময় ডাইনিং টেবিলের সামনে থাকা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতেন, এমনকি মাঝেমধ্যে নিজের সঙ্গেই কথা বলতেন।

একদিনের একটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে শৈলেন্দ্র বলেন, সালমান তখন নিশ্চিন্তে বসে বিরিয়ানি খাচ্ছিলেন। ঠিক সেই সময় চিকিৎসা সরঞ্জাম হাতে এক ব্যক্তি এসে তার মাথার ত্বকে ইনজেকশন প্রয়োগ শুরু করেন। পুরো বিষয়টি দেখে তিনি বিস্মিত হলেও সালমান ছিলেন একেবারেই স্বাভাবিক।

শৈলেন্দ্র জানান, তিনি ইশারায় জানতে চাইলে সালমান হাসিমুখে বলেন, ‘অভিনেতা হওয়ার মূল্য তো দিতেই হবে ভাই।’ ইনজেকশন চললেও তিনি নির্বিকারভাবে খাবার খেতে থাকেন।

পরে জানা যায়, সালমান আসলে প্লেটলেট-রিচ প্লাজমা (পিআরপি) চিকিৎসা নিচ্ছিলেন। এই পদ্ধতিতে নিজের রক্তের প্লাজমা ব্যবহার করে চুলের বৃদ্ধি এবং চুল পড়া কমানোর চেষ্টা করা হয়।

শৈলেন্দ্র সিং বলেন, তখন তিনি এই চিকিৎসা সম্পর্কে জানতেন না। তবে বর্তমানে হৃতিক রোশনসহ অনেক তারকাই বয়সের সঙ্গে চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা মোকাবিলায় পিআরপি চিকিৎসা গ্রহণ করেন বলে তিনি উল্লেখ করেন।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা