ছবি: সংগৃহীত
বিনোদন

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

বিনোদন ডেস্ক

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থীদের টানা ২৫ দিনের আন্দোলনকে ঘিরে বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আন্দোলনকারীদের সমর্থনে মুখ না খোলায় তার একাংশ ভক্ত ক্ষোভ প্রকাশ করেছেন।

জুলাই মাসের শুরু থেকে শিক্ষার্থীদের এই আন্দোলনের নেতৃত্ব দেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। গত সোমবার (২০ জুলাই) ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

এই ঘটনায় বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন। অভিনেত্রী শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ ও অরিজিৎ সিংসহ অনেকে আন্দোলনের প্রতি সমর্থন জানান। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা কাইফ। এতে তার কিছু ভক্ত ক্ষুব্ধ হয়ে পড়েন।

ভক্তদের অভিযোগ, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে নীরব থাকার কারণে ক্যাটরিনা তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। এর জেরে ‘ক্যাথলিক_ফ্যানস’ নামের একটি ফ্যানপেজের অ্যাডমিন ক্যাটরিনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পেজটি বন্ধ করার ঘোষণা দেন।

ফ্যানপেজ বন্ধের বিবৃতিতে অ্যাডমিন দাবি করেন, কঠিন সময়ে তারা অভিনেত্রীর পাশে ছিলেন, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে ক্যাটরিনা কোনো অবস্থান না নেওয়ায় তারা হতাশ হয়েছেন। তিনি ক্যাটরিনাকে সমালোচনা করে বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলার মতো সাহস বা ‘মেরুদণ্ড’ তার নেই।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনাকে ঘিরে সমালোচনা শুরু হয়। অনেকে তার নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন, আবার কেউ কেউ ফ্যানপেজ অ্যাডমিনের সিদ্ধান্তকে সমর্থন জানান। তবে ক্যাটরিনা কাইফ এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা