বিনোদন

সালমানের অনাবৃত শরীর নিয়ে প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার সালমান খানের অনাবৃত শরীরের ছবি পোস্টকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন তার সাবেক প্রেমিকা ও অভিনেত্রী সঙ্গীতা বিজলানি। রোববার (১৭ মে) স্যোশাল মিডিয়ায় নিজের সুঠাম দেহের একটি ছবি পোস্ট করেন সালমান খান। সেই ছবির নিচে সঙ্গীতা বিজলানির মন্তব্য নেটিজেনদের নজর কেড়েছে; যা নিয়ে নেটদুনিয়ায় বেশ আলোচনা চলছে।

ছবিটিতে সালমানের শারীরিক গঠন ও ফিটনেস দেখে মন্তব্য ঘরে ‘উফফফ’ লিখে কয়েকটি আগুনের ইমোজি জুড়ে দেন সঙ্গীতা বিজলানি। সাবেক প্রেমিকার এমন মন্তব্য দেখে অনেকেই রসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিকে কেউ কেউ একে তাদের পুরোনো সম্পর্কের রসায়ন হিসেবে দেখছেন, আবার অনেক নেটিজেন এই মন্তব্য নিয়ে কৌতূহলী প্রশ্নও তুলছেন। মূলত সলমনের সঙ্গে সঙ্গীতার অতীত সম্পর্কের কারণেই এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আশির দশক থেকে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে সালমান খান ও সঙ্গীতা বিজলানির প্রেম বলিউডের অন্যতম আলোচিত বিষয় ছিল।

দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের চূড়ান্ত সিদ্ধান্তও হয়েছিল এবং বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। তবে বিয়ের মাত্র কয়েকদিন আগে অজ্ঞাত কারণে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও বজায় রয়েছে, যার প্রতিফলন প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা