বিনোদন

বাড়িতে মবের শিকার হন অভিনেত্রী রাবিনা

বিনোদন ডেস্ক

ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে উত্তেজিত জনতার হামলার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা অনেক দিন পর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাবিনা জানান, ২০২৪ সালের জুনে নিজের বাড়িতেই এমন মবের শিকার হতে হয়েছিল তাকে। প্রায় ৩০ জন পুরুষ তার বাড়ি ঘেরাও করে ভাঙচুর ও টাকা-পয়সা লুটের চেষ্টা করেছিল। সে সময় পরিবারের সুরক্ষায় তিনি নিজেই সামনে এসে উশৃঙ্খল সেই মব পরিস্থিতি সামাল দেন।

রাবিনা জানান, ঘটনার সূত্রপাত ছিল এক নারীকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। তারা চেয়েছিলেন, এই ঘটনায় রাবিনাকে অভিযুক্ত করতে। অভিনেত্রীর দাবি, এমন একটি মিথ্যা অভিযোগ তুলে তার বান্দ্রার বাড়ির সামনে প্রায় ৩০ জন উত্তেজিত লোক জড়ো হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি কাউকে স্পর্শও করেনি। অভিনেত্রীর এও দাবি করেন, এটি মূলত তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটি পরিকল্পিত ছক ছিলো।

ঘটনার বিবরণ দিয়ে রাবিনা বলেন, আমি বাইরে বের হতেই ৩০ জন পুরুষ আমাকে ঘিরে ধরে এবং আমার গাড়িচালককে মারধর করতে শুরু করে। আমি চালককে টেনে বাড়ির ভেতরে নিয়ে আসি। এরপর এক ব্যক্তি জোরপূর্বক বাড়ির ভেতরে ঢুকে পড়লে আমি তার জামার কলার ধরে টেনে বাইরে বের করে দিই।

অভিনেত্রী আরও জানান, ওই সময় তার স্বামী অনিল থাডানি অফিসে ছিলেন এবং বাড়িতে শুধু তাদের সন্তানেরা ছিল। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে রাবিনা যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সেজন্য তার মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়েছিল। বান্দ্রার মতো মুম্বাইয়ের একটি অভিজাত এলাকায় এমন ঘটনা সে সময় তাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছিল।

উল্লেখ্য, ঘটনার পর মুম্বাই পুলিশ পুরো এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানায়, রাবিনা বা তার গাড়িচালকের বিরুদ্ধে ওঠা দুর্ঘটনার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা