বিনোদন

বিয়ে হবে না সালমান খানের: জ্যোতিষী

বিনোদন ডেস্ক : তার সমসাময়িকদের কারো ২-৩টি ছেলে-মেয়ে, আবার কারো দুই দুইটা বিয়ে। তবে তার বিয়ে নিয়ে কোনও চিন্তাই নেই। বলছি বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যাচেলর সালমান খানের কথা। এই সুপারস্টার জীবনের ৫৪ বসন্ত পাড়ি দিলেও এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারেননি। ভবিষ্যতেও নাকি বিয়ের সম্ভাবনা নেই এ তারকার।

তবে এই তারকার বিয়ে নিয়ে মুখ খুলেছেন একজন জ্যোতিষী। তিনি সালমান খানের জনপ্রিয় ও বিতর্কিত টিভি শো বিগ বসের ১৪তম মৌসুমের প্রিমিয়ারে প্রতিযোগী জ্যোতিষী পণ্ডিত জনার্দন। তার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে সালমানের বিয়ের সুযোগ রয়েছে কিনা।

সালমানের এই প্রশ্নে জ্যোতিষী বলেন, ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনা নেই। এই উত্তর শুনে সালমান হেসে জানিয়েছেন, ‘বাহ, বিয়ের সব সম্ভাবনা এখনই শেষ।’ যদিও জ্যোতিষীর এই উত্তর দেওয়ার আগে সালমান তাকে স্মরণ করিয়ে দেন, ছয় বছর আগে তিনি বিয়ের সম্ভাবনার কথা বলেছিলেন, তবে এখনো হয়নি।

উল্লেখ্য, সালমান অনেকের সাথে প্রেম করলেও কাউকে নিয়ে ঘর বাঁধেননি। তার প্রেমিকার তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্ন্দান্দাজ, ক্লদিয়া সিয়াসলা, লুলিয়া ভানতুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও সংগীতা বিজলানিসহ বহু বলিউড সুন্দরীর নাম।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা