বিনোদন

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন চিত্রনায়ক ফারুক

বিনোদন ডেস্ক : গেল মাসে দু’দফায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। কিন্তু দেশের হাসপাতালে তার সঠিক রোগ নির্ণয় করতে না পারায় তিনি গত ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। ভর্তি হন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

সেখানেই জানা যায়, তিনি টিবিতে আক্রান্ত। বর্তমানে এই অভিনেতা বেশ সুস্থ। তাই হাসপাতালের ছাড়পত্র নিয়ে হোটেলে উঠেছেন ফারুক। তথ্যটি নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

ফারুকের স্ত্রী ফারহানা জানান, ‘ফারুক এখন সুস্থ। তাই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে হোটেলে উঠেছি। তবে বেশি মাত্রার অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তার শরীর দুর্বল। আগামী বৃহস্পতিবার তার শারীরিক চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যেতে বলেছেন চিকিৎসক।’

চিত্রনায়ক ফারুক মাউন্ট এলিজাবেথের লি. ইয়ান ও চৌনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। জানা গেছে, চলতি মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন এই নায়ক।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফারুককে। করোনাসহ নানা ধরনের পরীক্ষা করা হলেও অসুস্থতার কারণ জানাতে পারেনি চিকিৎসকরা। তার শরীরে জ্বর থাকলেও তার করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। তার জ্বর না কমায় গত ৫ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (পুরনো অ্যাপোলো) স্থানান্তর করা হয়। এরপরই সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

আখেরি চাহার সোম্বা কী, কেন পালিত হয়?

‘আখেরি চাহার সোম্বা’ নামটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। &lsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা