বিনোদন

রণবীর-আলিয়ার বিয়ের দিন পাকা

সান নিউজ ডেস্ক:

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের দিন-ক্ষণ পাকা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, এ বছরের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়বেন তারা। এ খবরে আবারও ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ে উঠে এসেছেন এ তারকা যুগল।

ভারতের ওপেন ম্যাগাজিন তাদের এক প্রতিবেদনে চলচ্চিত্র বোদ্ধা ও বিনোদন সাংবাদিক রাজীব মাসান্দের বরাতে এই দাবি করা হয়েছে। তিনি জানান, রণবীর-আলিয়া জুটির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ প্রেক্ষাগৃহে আসবে ২০২০ সালের ৪ ডিসেম্বর। এরপরেই শুভ কাজ সেরে ফেলতে আর দেরি করতে চান না তারা।

প্রতিবেদনে আরও জানা যায়, রণবীর-আলিয়ার চার হাত এক করে দিতে ভাট ও কাপুর পরিবার ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। তাদের আত্মীয়-স্বজনকে বিয়ের দিনক্ষণ সম্পর্কে জানানো হয়েছে। নির্ধারিত দিনটি মনে রাখতে অনুরোধ করেছে দুই পরিবার।

ডিসেম্বরে রণবীর-আলিয়ার মালাবদল করার গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে ব্রহ্মাস্ত্রের পরপরই কয়েকদিন ধরে মহাধুমধাম অনুষ্ঠান হবে মুম্বাইয়ে। তাই ছবিটির জন্য ভক্তদের আগ্রহ বেড়ে যাবে দ্বিগুণ। অয়ন মুখার্জির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রয়, নাগার্জুনা প্রমুখ।

তবে গত বছর দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়ার বাবা মহেশ ভাট বলেন, ‘রণবীরকে আমার ভালো লাগে। ও দারুণ ছেলে। বিয়ে কবে বা আদৌ বিয়ে করবে কিনা সেটি তাদের ওপর নির্ভর করছে।’

দুই বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন রণবীর-আলিয়া। কয়েকদিন আগে ৩৭ বছর বয়সী রণবীরের ফুফাতো ভাই আরমান জৈনের বিবাহোত্তর সংবর্ধনায় হবু শাশুড়ি নিতু কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। এছাড়া নয়াদিল্লিতে হাসপাতালে ভর্তি হওয়া হবু শ্বশুর ঋষি কাপুরকে দেখতে যান ২৬ বছর বয়সী এই তারকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খ...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা