বিনোদন

বিবাহ বার্ষিকীতে ভক্তদের সুখবর দিলেন কোয়েল!

নিজস্ব প্রতিবেদক:

সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় খুব একটা আলোচনা করেন না টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে নিজের জীবনের সবচেয়ে আনন্দের খবরটা সামাজিক যোযোগে মাধ্যমেই শেয়ার করলেন তিনি। তাও আবার নিজের বিবাহ বার্ষিকীতে প্রথম সন্তানের মা হওয়ায় খবর দিয়েছেন তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিশেষ দিনেই স্বামী নিশপালের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন এমন সুসংবাদ!

স্বামী ও প্রযোজক নিশপাল সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে কোয়েল লিখেছেন, এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে! নতুন জীবনের স্পন্দন এখন আমার ভেতর। উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি। আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে। আশীর্বাদ চাই। এমন সংবাদের পর কোয়েল মল্লিক ও নিশপালকে অভিনন্দন জানাতে শুরু করেন ভক্ত অনুরাগীরা।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোয়েল। আজ তাদের সপ্তম বিবাহবার্ষিকী। এমন শুভ দিনে সুখবরটি জানালেন অভিনেত্রী। ২০১৩ সালে বিয়ের পরেও বহু সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল কোয়েলকে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি। সূত্র : দ্য ওয়াল এবং নিউজ এইটটিন বাংলা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা