অষ্টম থেকে নবম শ্রেণিতে মূল্যায়নের ভিত্তিতে উত্তীর্ণের নির্দেশনা
শিক্ষা

জেএসসি-জেডিসি নয়, মূল্যায়ন করবে স্কুল

নিজস্ব প্রতিবেদক:

করোনায় সৃষ্ট পরিস্থিতিতে এ বছর অষ্টম শ্রেণির সমাপনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নের মাধ্যমে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাক্ষরিত এ নির্দেশনা আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জারি করা হয়।

গত ১ সেপ্টেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

সেই চিঠির পর ঢাকা শিক্ষাবোর্ড গত ০২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার নির্দেশ দেয়।

ঢাকা শিক্ষাবোর্ডের চিঠিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রামণের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না নিয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করা হবে। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যথাসময়ে নির্দেশনা দেওয়া হবে।

সান নিউজ/আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

৪৩তম বিসিএসের নন-ক্যাডার মেধা তালিকা প্রকাশে আইনি বাধা নেই: হাইকোর্ট 

৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে সুপারিশের জন্য পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশে বাং...

আগামী ৭২ ঘণ্টায় বন্যার ঝুঁকিতে পাঁচ জেলা

আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর অববাহিকার পাঁচ জেলায় বন্যা পরিস্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

নিউজিল্যান্ডে ৫.৯ মাত্রার ভূমিকম্প 

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত...

৯ আগস্ট থেকে শুরু আলিমের ব্যবহারিক পরীক্ষা

চলতি বছরের আলিম পরীক্ষার ব্যবহারিক বিষয়ের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা