বরিশাল বিশ্ববিদ্যালয়
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ‘বঙ্গবন্ধু চেয়ার’ 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুর জীবন-কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক গবেষণা এবং একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নিতে এ চেয়ার প্রবর্তিত হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬৭তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সভায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তনে নীতিমালা প্রণয়নে চার সদস্যের কমিটি গঠিত হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনকে আহবায়ক, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদারকে সদস্য এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে সদস্য সচিব করা হয়।

সভায় চলমান মুজিববর্ষের মধ্যেই ববিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ এর কার্যক্রম শুরুর আশাবাদ ব্যক্ত করা হয়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা