বোয়ালমারী জর্জ একাডেমী
শিক্ষা

বাড়িতে পরীক্ষার নামে বেতন-ফি আদায়!

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন, বিদ্যুৎ বিল ও পরীক্ষার ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বাড়িতে পরীক্ষা নেওয়ার অজুহাতে যাবতীয় পাওনা আদায় করছে উপজেলা শহরের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমী ও চতুল ইউনিয়নের চতুল উচ্চ বিদ্যালয়।

করোনাকালে বিদ্যালয় বন্ধ ও এসব পাওনা আদায়ে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও শিক্ষার্থীদের সেগুলো পরিশোধের নির্দেশ দেওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

তাদের অভিযোগ, বোয়ালমারী জর্জ একাডেমীর নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে শিক্ষার্থীদের প্রতি মাসিক বেতন ও পরীক্ষার ফি পরিশোধ এবং বাড়িতে পরীক্ষা নেওয়ার নোটিশ করা হয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ফেসবুক পেজে নোটিশটি শেয়ারও করছেন। দুটি বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের ফোন দিয়েও পাওনাদি পরিশোধ করতে বলছেন।

বোয়ালমারী জর্জ একাডেমীর একজন অভিভাবক বলেন, করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকার পরও বিদ্যুৎ বিল ও টিউশন ফি আদায় করা অমানবিক। শিক্ষার্থীদের কাছে প্রশ্ন দিয়ে বাড়িতে পরীক্ষা নেওয়ার যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ।

একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, পরীক্ষা নেওয়ার কোনো নির্দেশনা সরকারি পর্যায় থেকে নেই। বিদ্যালয়ের বিভিন্ন ব্যয় নির্বাহে টিউশিন ফি আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, বেতন আদায় ও পরীক্ষা সংক্রান্ত কোনো নির্দেশনা দেননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও কোনো বিদ্যালয়কে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘চতুল উচ্চ বিদ্যালয়ের বিষয়ে আমার জানা নেই। জর্জ একাডেমীর এক নারী অভিভাবক আমাকে ফোন দিয়েছিলেন। বেতন আদায়ের নোটিশটি দেখিনি। দেখে সিদ্ধান্ত নেবো।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

৫ আগস্ট উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশে...

নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুরে ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায়...

কোরিয়ানদের মতো ঝকঝকে ত্বক পেতে নানা উপায়

কোরিয়ানদের কায়দায় ত্বকের পরিচর্যা করার নানা পদ্ধতি এখন খুবই জনপ্রিয় হয়েছে। কো...

গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা, যুক্তরাষ্ট্রকে আপত্তি জানাল ইসরাইল 

গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতু...

প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

১৯৯৮ সালের ফিফা বিশ্বকাপ জয়ের আগে ফ্রান্স জাতীয় দলের জন্য আকস্মিক ডোপিং-বিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা