শিক্ষা

পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। বলেন, কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের জিম্মি করে কেউ অনৈতিক কাজ করলে কোনভাবেই প্রশ্রয় দেয়া হবে না।

সকালে (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ সব কথা বলেন শিক্ষামন্ত্রী ।

আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী । এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ জন ও ছাত্রী ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন।

শিক্ষামন্ত্রী জানান, ৩৫টি সাধারণ বিষয়ে ও ৩০ সৃজনশীল বিষয়ে ৫৫৮০ সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা