শিক্ষা

শিক্ষকদের জন্য পান-সিগারেট নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষকরা পান, সিগারেট, তামাক ও গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না। শিক্ষকদের জন্য এমন কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীদের সামনে ধূমপান না করার নির্দেশনাও দিয়েছে মাউশি।

সম্প্রতি এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। সেখানে বলা হয়, সারা দেশে মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকরা সিগারেট, বিড়ি, জর্দা, গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না।

এ ব্যাপারে মাউশি’র পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, এক শ্রেণির শিক্ষক সিগারেট, বিড়ি, জর্দা, গুল খেয়ে ক্লাসে যান। এতে শিশু শিক্ষার্থীদের মধ্যে একধরনের বিরক্তি তৈরি হয় এবং মনোসংযোগের বিঘ্ন ঘটে।

মাউশির নির্দেশে বলা হয়, কোনো কোনো শিক্ষক বিদ্যালয় কিংবা বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীদের উপস্থিতিতে ধূমপান করেন, বিষয়টি শিক্ষকসুলভ আচরণ ও জনস্বাস্থ্যের পরিপন্থি।

এ ব্যাপারে অধ্যাপক আবদুল মান্নান বলেন, পান ও সিগারেট বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে। শিক্ষার্থীরাও শিক্ষকদের কাছে এগুলো আশা করে না। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের (এসডিজি-৪) অংশ হিসেবেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ পাঠগ্রহণের উপযোগী করে তুলতেই এ নির্দেশ জারি করা হয়েছে।

এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা