শিক্ষা

এসএসসি’র কারণে এক মাস বন্ধ কোচিং সেন্টার

২৫ জানুয়ারি থেকে এক মাস কোচিং সেন্টার বন্ধ: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি এক মাস সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে আসন্ন পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী সাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি এসএসসি, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দাখিল এবং ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কারিগরি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক স্তরের এ পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

এর মধ্যে এসএসসিতে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন, দাখিলে দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন এবং এসএসসি ভোকেশনালে অংশ নেবে এক লাখ ৩১ হাজার ২৮৫ শিক্ষার্থী।

সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সব কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে দীপু মনি বলেন, বিদেশি বোর্ডের ও লেভেল-এ লেভেল, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, বিসিএসসহ অনেক ধরনের কোচিং সেন্টার আছে, এগুলোর বাইরে আলাদা কোচিং হলে একেবারে বন্ধ করা অনেক সহজ হতো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একই ছাদের নিচে একই প্রতিষ্ঠানে নানান রকম কোচিং হয়।

কিছু অসাধু প্রতিষ্ঠানের কারণে সব কোচিং বন্ধ রাখার কারণ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তারা কোচিংয়ের চেহারার মধ্যে থেকে প্রশ্ন ফাঁস, নকল সরবরাহ এবং নানা রকম অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন প্রমাণিত হওয়ার কারণে আমাদের এ পদক্ষেপ (সব কোচিং বন্ধ) নিতে হচ্ছে। সে কারণে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কোচিং সিস্টেমকে পুরোপুরি নিয়মের মধ্যে আনলে হয়তো আগামী পাবলিক পরীক্ষা থেকে ভিন্ন কিছু দেখতে পাবো।

কোচিং বিধিমালা অনুযায়ী কোনো শিক্ষক বাইরে নিজের শিক্ষার্থীকে পড়াতে পারবেন না জানিয়ে দীপু মনি বলেন, আমরা নীতিমালা হালনাগাদ করছি। এ বিষয়টি শিক্ষা আইনে যুক্ত করা হচ্ছে।

আগামী এক-দু’মাসের মধ্যে স্কুলে ভালো পড়াশোনা করালে কোচিংয়ে যেতে হতো না বলে যে অভিযোগ তা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলে যেন পড়ালেখা ভালো হয় সেজন্য পড়ালেখা ও পরীক্ষার অতিরিক্ত চাপ, নিরানন্দ শিক্ষাজীবন, শিক্ষকদের অনুপস্থিতি, যুযোপযোগী কারিকুলাম করে মানসম্মত শিক্ষার জন্য আমরা কাজ শুরু করেছি। ধারাবাহিক মূল্যায়নের জন্য তিনটি বিষয়ের পরিবর্তে আরও বৃদ্ধি করা হবে যাতে চাপ কমে আসে।

অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে দীপু মনি বলেন, কোনোভাবে কেউ যেন প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেন। কিছু কিছু প্রতারক চক্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্ন ফাঁসের গুজব রচনা করে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা আদায় করবার চেষ্টা করে। আমাদের গোয়েন্দা সংস্থা, বিটিআরসিসহ অন্যান্য সংস্থা তীক্ষ্ণ নজরদারি করছে। যে কোনো প্রতারক চক্রকে ধরে আইনের হাতে সোপর্দ করবো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা