শিক্ষা

৬০ শতাংশ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নেই কম্পিউটার ল্যাব

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি বিদ্যালয়ে কম্পিউটারের অভাবে ব্যাহত হচ্ছে মাল্টিমিডিয়াভিত্তিক শিক্ষা কার্যক্রম। বর্তমানে দেশের ৬০ শতাংশের বেশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব নেই-এ হিসেব শিক্ষা মন্ত্রণালয়ের।

২০১৮ সালে দেশে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বিদ্যালয় ছিল ১৫ হাজার ৭৫৪টি। এর মধ্যে কম্পিউটার ল্যাব ছিল মাত্র ৬ হাজার ১০৬টির। এ হিসাবে ৬০ শতাংশের বেশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এখনো কম্পিউটার ল্যাব স্থাপন করা সম্ভব হয়নি। মাস্টার প্ল্যান ফর আইসিটি ইন এডুকেশন ইন বাংলাদেশ ২০১২-২১ প্রগ্রেসিভ রিভিউ রিপোর্ট ২০১৯ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ প্রতিবেদন অনুযায়ী ৪০৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব রয়েছে ৪৬২টি। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩২টি সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব রয়েছে ৪৯টি ও ১ হাজার ২১৯টি বেসরকারি প্রতিষ্ঠানে ল্যাব রয়েছে ১ হাজার ৪৭টি। আর মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি তিনটিতে দুটি কম্পিউটার ল্যাব ও বেসরকারি ৯ হাজার ২৫৬টি মাদ্রাসায় ল্যাব রয়েছে ১ হাজার ৬৩০টি। আর কলেজ পর্যায়ে সরকারি ৬০১টিতে ৬২৭টি ল্যাব ও বেসরকারি ২ হাজার ৬০৯টি কলেজে ল্যাব রয়েছে ১ হাজার ৯৭৭টি। অন্যদিকে টেকনিক্যাল ইনস্টিটিউটের মধ্যে সরকারি ২১৫টিতে ৪১৮টি ল্যাব ও বেসরকারি ১ হাজার ৭৬০টিতে ১ হাজার ৮৫৬টি কম্পিউটার ল্যাব রয়েছে। পাঠ্যপুস্তকের বিষয়গুলোকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়, আনন্দদায়ক ও সহজবোধ্য করে উপস্থাপন করার লক্ষ্যে ডিজিটাল কন্টেন্ট চালু করা হলেও কম্পিউটার ল্যাবের অভাবে এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা