শিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়

এবার গুচ্ছে গেলে ভর্তি কার্যক্রমে থাকবে না শিক্ষকরা

ইবি প্রতিনিধি: গতবারের মতো এবারো গুচ্ছ পদ্ধতিতে থাকলে ভর্তি পরীক্ষার কোন কার্যক্রমে শিক্ষকরা থাকবেন না বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গুচ্ছে শিক্ষার্থীদের নানা ভোগান্তির কথা জানিয়ে সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন শিক্ষকরা।

আরও পড়ুন: বেগুনের দামে সেঞ্চুরি ছুঁই ছুঁই শসা

পরে রবিবার (৩ এপ্রিল) সমিতির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানায় তারা।

লিখিত বক্তব্যে শিক্ষক নেতারা বলেন, শিক্ষার্থীদের আর্থিক, শারীরিক ও মানসিক দূর্ভোগ লাঘবের জন্যই গুচ্ছ পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। কিন্তু বাস্তব চিত্রে তার সম্পূর্ণ বিপরীত দিক ফুটে উঠেছে। দফায় দফায় দূর্ভোগে পড়েছেন ভর্তিচ্ছুরা। ফলে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা পুরোপুরি ব্যর্থ হয়েছে।

পৃুনরায় ভর্তিচ্ছুদের যেন ভোগান্তিতে পরতে না হয় সে জন্য শিক্ষক সমিতি সাধারণ সভা ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এখানে নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন শিক্ষকরা। যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি। এরপরেও কর্তৃপক্ষ গুচ্ছ পদ্ধতিতে (২০২১-২২ শিক্ষাবর্ষের) ভর্তি পরীক্ষা নিলে শিক্ষকরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোন কাজে অংশ নিবেন না বলে সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান তারা।

আরও পড়ুন: ভেঙে গেলো পাকিস্তানের পার্লামেন্ট

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। এসময় সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইবি প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জানান, ‘শিক্ষক সমিতির সিদ্ধান্তটি আমি জোনেছি। সামনের ইউজিসি ও উপাচার্য পরিষদের মিটিংয়ে শিক্ষকদের এই দাবিটি তুলে ধরব। শিক্ষকদের ছাড়া কিছু করার সুযোগ নেই। তবে সরকার কোন কিছু চাপিয়ে দিলে তো কিছু করার থাকে না!

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা