শিক্ষা

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পদ্মর স্বপ্ন পূরণ 

মেহেদী হাসান সাকিব, বশেমুরবিপ্রবি: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সব শিক্ষার্থীদেরই স্বপ্ন থাকে। সেই স্বপ্নের কাছে পৌঁছেও যেনো অধরা হয়ে গিয়েছিলো আয়েশা রেজোয়ানা পদ্মর কাছে!

আরও পড়ুন: পায়রা সেতু নির্মাণে চুক্তি সই

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিপোর্টিং এর মাধ্যমে পরিসংখ্যান বিভাগে ভর্তির সুযোগ পায় পদ্ম। কিন্তু বাসা থেকে রওনা দিয়েও ২১ মার্চ নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে ব্যর্থ হয় পদ্ম। পরবর্তীতে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাংবাদিকদের বিষয়টি দৃষ্টিগোচর হলে রাতেই পরিসংখ্যান বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামানের সাথে যোগাযোগ করেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ। পরবর্তীতে ভর্তি কমিটির সহযোগিতায় আজ ২২ মার্চ ওই শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন হয়। স্বপ্ন পূরণ হয় আয়েশা রেজোয়ানা পদ্মর।

স্বপ্ন পূরণে উচ্ছ্বসিত আয়েশা রেজোয়ানা পদ্ম বলেন, আমার বাড়ি পাবনা জেলায়। আমি অনেক চেষ্টা করেও বিকাল ৫ টার মধ্যে উপস্থিত হতে পারিনি। পরবর্তীতে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যদের চেষ্টায় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।

আরও পড়ুন: ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পরিসংখ্যান বিভাগের সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের জন্য কোনো কাজ করতে পারলে সব সময়ই ভালো লাগে। পদ্মর জন্য শুভ কামনা থাকবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা