ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি )
শিক্ষা

অধ্যাপক হতে লাগবে পিএইচডি ডিগ্রি

সান নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আরও পড়ুন : বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসেছে ইসি

সোমবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নাট্যমণ্ডল মিলনায়তনে কেন্দ্রীয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাবি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে ভিসি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত ও পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি পেতে হলে পূর্বশর্ত হিসেবে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে উচ্চতর গবেষণা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো বলেন, এটি একাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে। সিন্ডিকেটে তা চূড়ান্ত করা হবে। একইসঙ্গে গবেষণায় উৎসাহ দিতে পিএইচডি ও এমফিল শিক্ষার্থীদের স্কলারশিপের অর্থের পরিমাণ বাড়ানো হবে।

আরও পড়ুন : রোহিঙ্গা দমন-পীড়ন ‘গণহত্যা’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে ঢাবি) ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। এর শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯২১ সালের ১ জুলাই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা