শিক্ষা

সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখার জন্য সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের পূর্ণ প্রচেষ্টা রয়েছে। তারপরেও কোথাও কোথাও কিছু অসাধু লোকের একটি অপচেষ্টা রয়েছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তবে আমরা মনে করি সমস্ত পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।

আরও পড়ুন: রুশ হামলায় মার্কিন নাগরিক নিহত

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, যে কোনো দুর্যোগকালিন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ব্ল্যান্ডড ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করবে সরকার। এই জন্য টাস্কফোর্স গঠন করে জাতীয় নীতিমালা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। চলতি মাসেই তার অনুমোদন পাওয়া যাবে। ফলে অনলাইন এবং অফলাইন এই দুটো মাধ্যমেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের একধিক মন্ত্রনালয় কাজ করছে। এরইমধ্যে বাজার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনে ফিরেছে বলে দাবি করেন, শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

আরও পড়ুন: ৩০ ক্রু নিয়ে ডুবল আমিরাতের জাহাজ

এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পিপি রনজিত রায় চৌধুরী চিকিৎসক, নারী নির্যাতন প্রতিরোধ বিশেষ ট্রাইব্যুনালের পিপি সাইদুল ইসলাম বাবু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা