শিক্ষা

ঢাবিতে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষের শিক্ষার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুরু হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি শিগগিরই গণমাধ্যমে পাঠানো হবে বলেও নিশ্চিত করেছে সূত্রটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেহেতু জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত এসেছে, সেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ সিদ্ধান্ত মেনে চলবে। প্রথম বর্ষের পাশাপাশি সকল বর্ষের ক্লাস সশরীরে অনুষ্ঠিত হবে। এছাড়া অফিসসমূহ বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সিদ্ধান্তের বাইরে না। করোনা সংক্রমণ যেহেতু কমেছে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম শুরু হবে এটা স্বাভাবিক। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আমরা গণমাধ্যমে পাঠাব।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এএসএম মাকসুদ কামাল বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম ২২ ফেব্রুয়ারি শুরু হবে, একইসঙ্গে অন্যান্য বর্ষের বিষয়ে আমরা দ্রুত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন

এর আগে গত ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২২ ফেব্রুয়ারি থেকে নতুন ভর্তি হওয়া ১ম বর্ষের (সম্মান) শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর কথা বলা হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিকৃত ১ম বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে। এছাড়া পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ দ্রুতগতিতে বেড়ে যাওয়ায় জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর আবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩ জানুয়ারি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চলমান ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এ সময় অনলাইন ক্লাস চালু ছিল।

তবে সশরীরে ক্লাস না হলেও পরীক্ষাগুলো সশরীরে নিয়েছে বিভাগুলো। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, অফিস এবং গ্রন্থাগারও খোলা আছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা