শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন

নিজস্ব প্রতিবেদক: আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজে সশরীরে পাঠদান শুরু হচ্ছে। করোনাভাইরাসের কারণে জানুয়ারিতে যে অবস্থায় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়েছিল, সেই জায়গা থেকেই স্কুল-কলেজ খুললে পাঠদান শুরু হবে।

নতুন কারিকুলামে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটি দুই দিন কাটাতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

আগে ছুটি ছিল শুধু শুক্রবার। কিন্তু নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হলে শনিবারও ছুটি থাকবে। ৬২টি মাধ্যমিক স্কুলে নতুন কারিকুলামের পাইলটিং ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক স্তরে ২২ ফেব্রুয়ারি শুরু হলেও প্রাথমিকে- তা মার্চ থেকে শুরু হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ষাটোর্ধ্ব সবার পেনশন প্রণয়নের নির্দেশ

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এসব তথ্য জানান।

করোনার ছুটির আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটিগুলো এখনো আছে- এ বিষয়ে সাংবাদিকরা শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকে এখন থেকে শনিবার রাখব সেই সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থীর সপ্তাহে দুটো দিন... একটু যদি ব্রেক না হয়। এখন তো কম সময়ে ক্লাশ করছিল তারপরও একটু ব্রেকটার দরকার আছে। সেটাকে যদি বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে কয়েকটা দিন বেশি পেতাম। মাসে চারটা দিন বেশি পেতাম সেটা ঠিক। আবার ধর্মীয় কিছু ছুটি আছে, নানা রকম বিষয় আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা