ড. জাফর ইকবাল (ফাইল ফটো)
শিক্ষা

‘শিক্ষার্থীদের ১০ হাজার টাকা দিলাম, আমাকে অ্যারেস্ট করুক’ 

ক্যাম্পাস প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে মানবিক সহায়তা প্রদান করায় সাবেক পাঁচ শিক্ষার্থীকে আটক করার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাবেক শিক্ষক অধ্যাপক ড. জাফর ইকবাল।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর ওপর একটি আর্টিকেল লিখে ১০ হাজার টাকা পেয়েছিলাম। আমি ওই টাকাটা তোমাদের (আন্দোলনকারী শিক্ষার্থী) দিলাম। আমাকে অ্যারেস্ট করুক। তোমাদের সাহায্য করলে যদি অ্যারেস্ট হতে হয়, তবে তাই হোক।

বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের সাথে দেখা করেন অধ্যাপক ড. জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে জাফর ইকবাল এসব কথা বলেন।

ড. জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, পুলিশের আইজিপির সাথে আমার পরিচয় আছে। আমি মিডিয়ার মাধ্যমে উনাকে বলতে চাই, শিক্ষার্থীদের অহেতুক পেটাবেন না। তাদের মামলা দিয়ে হয়রানি করবেন না। যা করেছেন তাতে অনেক বড় সর্বনাশ করে ফেলেছেন।

শিক্ষার্থীদের বিরুদ্ধে গুলি করার অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক বলেন, বর্তমানে টেকনোলজির যুগ। এখন সিসিটিভি লাগে না, সবার হাতেই মোবাইলফোন আছে। সেই ফোনের একটা ফুটেজ অন্তত দেখানো হোক, যেখানে আমার শিক্ষার্থীরা গুলি ছুড়েছে। তাই বলছি হয়রানি বন্ধ করুন।

জাফর ইকবাল বলেন, তোমাদের মাধ্যমে যে বার্তাটি গেছে, তাতে ভবিষ্যতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের ক্ষেত্রে একবার অন্তত ভাবা হবে। তোমাদের সাথে দেশের সব তরুণ আছে।

ড. মুহম্মদ জাফর ইকবাল দীর্ঘদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫ বছরের শিক্ষকতা জীবন শেষে ২০১৯ সালে অবসরে গেছেন তিনি।

আরও পড়ুন: তোমাদের দাবি পূরণ হবে: ড. জাফর ইকবাল

উল্লেখ, ১৭ জানুয়ারি থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বাসবভনের সামনে শিক্ষার্থীদের অবস্থানের কারণে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ভিসি ফরিদ উদ্দিন আহমেদ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা