ছবি: সংগৃহীত
শিক্ষা

শাবিপ্রবিতে ফেনসিডিলসহ দুই গার্ড আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাসভবনের পাশের অতিথি ভবনের দুই গার্ডকে ফেনসিডিলসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে আন্দোলনকারীরা।

সোমবার (২৪ জানুয়ারি) রাত এগারোটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে জাহিদুর রহমান নামের এক গার্ডকে প্রথমে ফেনসিডিলসহ আটক করা হয়। পরে তার সঙ্গে সম্পৃক্ত থাকায় আরেক গার্ডকেও আটক করা হয়।

আটক হওয়া জাহিদুর রহমান বলেন, আমাকে এক শিক্ষক ভবনের ফটকের বাইরের এক লোকের কাছ থেকে একটি ওষুধ আনতে বলেন। পরে তিনি (বাইরের লোক) আমাকে একটি প্যাকেট দেন। আমি সেটি নিয়ে ফেরার সময় শিক্ষার্থীরা চেক করলে একটি ফেনসিডিলের বোতল পান। আমি জানতাম না প্যাকেটের ভেতর কী ছিল।

আটকের পর বিভিন্ন বিভাগের শিক্ষকদের ছবি দেখালে তিনি ছবি দেখে ব্যবসায় প্রশাসন বিভাগের একজন অধ্যাপককে চিহ্নিত করেন।

উপচার্যের বাসভবনে কর্তব্যরত পুলিশের উপ-কমিশনার (মহানগর উত্তর) আজবাহার আলী শেখ বলেন, শিক্ষার্থীরা বাসভবনে পুলিশ ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। বাইরের কেউ ঢোকার সময় তারা চেক করে ভেতরে যেতে দেন। এগারোটার সময় অতিথি ভবনের গার্ড ভেতরে যেতে চাইলে তাকে চেক করে একটি ফেনসিডিলের বোতল পাওয়া যায়। এখন পর্যন্ত সে একজনের নাম বললেও তা আমরা তদন্তের মাধ্যমে জানাবো।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা