শিক্ষা

তালা ভেঙে হলে ওঠা বরদাস্ত করা হবে না

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জোর করে উঠের খবরটি আমরা পেয়েছি। শিক্ষার্থীরা শৃঙ্খলা ভঙ্গ না করে দায়িত্বশীল আচরণ করলে সবকিছু স্বাভাবিক থাকবে। শৃঙ্খলা ভঙ্গের বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বরদাস্ত করবে না।

শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইন তার নিজস্ব গতিতে চলবে। হলগুলো ৫ অক্টোবর খোলার ব্যাপারে যে শর্তসমূহ আছে, সেভাবে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, আজ (শনিবার) সন্ধ্যায় এ নিয়ে প্রভোস্ট কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। এখান থেকে তথ্য নিয়ে আমরা বুঝতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা ভঙ্গের এই বিষয়গুলো বরদাস্ত করে না।

উপচার্য মনে করেন, সবসময়ই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো আমাদের অগ্রাধিকারে রয়েছে। প্রভোস্ট কমিটির সভায় তথ্যগুলো নিয়ে পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবো। বিশ্ববিদ্যালয়ের হলগুলো অক্টোবরের ৫ তারিখে স্বাস্থ্যবিধি মেনে হল খোলা হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে তালা ভেঙে অমর একুশে হলে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যার দিকে প্রায় একই কায়দায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলেও শিক্ষার্থীরা উঠে পড়েন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা