রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি)। ছবি: সংগৃহীত
শিক্ষা

রবি'র প্রশাসনিক ভবনে তালা

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার অভিযোগে শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে আন্দোলনকারীরা।

প্রশাসনিক ভবনের প্রধান ফটকে শনিবার (২ অক্টোবর) সকালে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান নিয়েছেন তারা। এর আগে শুক্রবার বিকেলেও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ষোলতম সিন্ডিকেট সভায় ফারহানাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। স্থগিত করা হয় সব পরীক্ষা।

পরে শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়নি, শুধুমাত্র চলমান পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে।

পরে এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিও দেয়া হয়।

তবে শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্তে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। এই শিক্ষকের স্থায়ী বহিস্কার চান তারা।

শিক্ষার্থীরা জানান, শিক্ষিক ফারহানা ইয়াসমিনকে সাময়িক নয়, স্থায়ী বহিস্কার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা