ফাইল ছবি
শিক্ষা

কোনো শিক্ষককে ৬ মাসের বেশি বরখাস্ত নয়

নিজস্ব প্রতিবেদক: স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। ৬ মাসের বেশি সময় বরখাস্ত করা হলে সে আদেশ আপনা-আপনি বাতিল গণ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি এন ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রায় দেয়।

মাগুরার স্কুল শিক্ষক বাদশা মিয়া দীর্ঘ ১৪ বছর যাবত সাময়িক বরখাস্ত থেকে এ রিট করেন।

রিটের পক্ষে অ্যাডভোকেট মো. হুমায়ুক কবির ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

হুমায়ুক কবির বলেন, আগে বেসরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্তের নির্ধারিত মেয়াদ ছিলো না। এখন তা হলো। তবে পূর্ণাঙ্গ রায় হাতে পেলে সব পরিষ্কার করে বলা সম্ভব হবে।

তিনি জানান, মাগুরা উপজেলার সদরের বাহারবাগ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. বাদশা মিয়াকে অতিরিক্ত বেতন নেয়ার অভিযোগে ২০০৭ সালে সামরিক বরখাস্ত করা হয়। দীর্ঘদিন এ অভিযোগের নিষ্পত্তি না করায় ২০১৭ সালে বাদশা মিয়া হাইকোর্টে রিট করেন। পরে আদালত রুল জারি করেন। বৃহস্পতিবার এই রুল নিষ্পত্তি করে দিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা