শিক্ষা

ঢাবি উপ-উপাচার্যের নামে ভুয়া ফেসবুক পেজ

নিজস্ব প্রতিনিধি, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যয (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নাম ব্যবহার করে একটি ফেসবুক পেজ খোলার অভিযোগে শাহবাগ থানায় জিডি করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শাহবাগ থানায় এ নিয়ে একটি জিডি করা হয়েছে।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ-এর নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ নেই জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নামে অসাধু চক্র একটি ফেসবুক পেজ খুলেছে। যার লিংক httpswww.facebook.compoetsamad অসাধু চক্রটি পরিকল্পিতভাবে এই ভুয়া পেজ থেকে উসকানিমূলক বক্তব্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন এবং শিক্ষক-শিক্ষার্থী ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

এই ফেসবুক পেজের সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে এরই মধ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে (জিডি নম্বর ৪২৩, তারিখ ০৭ সেপ্টেম্বর ২০২১)। উক্ত পেজের বিষয়ে সকলকে সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা