শিক্ষা

বুয়েটে ভর্তি পরীক্ষা ২০-২১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণের কারণে স্থগিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- (বুয়েট)র ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তির প্রাক-নির্বাচনী পর্ব ২০ ও ২১ অক্টোবর এবং চূড়ান্ত পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে ছাত্রকল্যাণ উপদেষ্টা (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান জানিয়েছেন।

বুয়েট ক্যাম্পাসেই স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

তিনি বলেন, গত বৃহস্পতিবার উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ২০ ও ২১ অক্টোবর প্রাক-নির্বাচনী এবং ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়। আজকে আমাদের একাডেমিক কাউন্সিলের সভায় সেটি অনুমোদন হয়েছে।

এর আগে দুই ধাপে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনী পর্ব গত ৩০ জুন ও ১ জুলাই এবং ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিলো।
ওই সময় দেশের মহামারী পরিস্থিতির অবনতি হলে এবং লকডাউন বিবেচনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বুয়েট কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে তখন বলা হয়।

সম্প্রতি সংক্রমণের হার কমে আসায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় অক্টোবরে ২০২০-২১ শিক্ষাবর্ষের পিছিয়ে যাওয়া ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে।
মহামারীকালে এবার জেএসসি ও এসএসসির গড় ফলেরভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করায় ভর্তির পদ্ধতিতে পরিবর্তন আনে বুয়েট। যোগ্যদের বাছাই করতে দুই ধাপে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রাক-নির্বাচনী পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছয় হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষার জন্য বেছে নেয়া হবে।

চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মোট ১ হাজার ২১৫ আসনে ভর্তি করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা