শিক্ষা

‘হ্যালো ডিআইইউ’ সেবা চালু করলেন সামছুল আলম সাদ্দাম''

ডিআইইউ প্রতিবেদক: করোনা মহামারিতে সঙ্কটাপন্ন রোগীদের জন্য বিনামূল্যে জরুরি ঔষধ, খাবার, মাক্স, অক্সিজেন এবং এ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং 'ডিউলার' প্রচার ও প্রকাশনা সম্পাদক সামছুল আলম সাদ্দাম।

শনিবার (৭ আগস্ট) অনলাইন নির্ভর এক সভায় এসব তথ্য নিশ্চিত করেন তিনি।

'হ্যালো ডিআইইউ' শিরোনামের বিশেষায়িত এই সেবার আওতায় আসবে বিশ্ববিদ্যালয়টির সাবেক এবং বর্তমান অধ্যায়নরত সকল শিক্ষার্থী।

ডিআইইউ এর যে কোন শিক্ষার্থী চাইলেই এ সেবা গ্রহন করতে পারবেন।


নিজের ব্যক্তিগত নাম্বারে কেউ যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে রোগীর বাসায় সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও করোনা মহামারির এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাদ্দাম ।এ উদ্যোগের আওতায় ইতোমধ্যেই সহায়তা পেয়েছে প্রায় দেড় হাজার শিক্ষার্থী।

এ ব্যাপারে সামছুল আলম সাদ্দাম বলেন, আমি ভালবাসার উপহার নিয়ে সংকটে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন শিক্ষক, সাংবাদিক, চাকুরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, আমার পরিবার সহ অনেকে। মোট কথা মানুষের সহযোগিতায় মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। বৈশ্বিক এই সংকটে পুরোটা সময় ধরে মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সামছুল আলম সাদ্দাম বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন।
করোনা মহামারিতে সঙ্কটাপন্ন রোগীদের জন্য বিনামূল্যে জরুরি ঔষধ, খাবার সহ নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

ব্যক্তিগত উদ্যোগ, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তায় করোনার শুরু থেকে এ কার্যক্রমগুলো চালিয়ে আসছিলেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা