শিক্ষা

ফি মওকুফের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে সড়ক অব‌রোধ করে বিক্ষোভ ক‌রেছেন সরকারি বিএম ক‌লে‌জের শিক্ষার্থীরা।

স্নাতক (সম্মান) দ্বিতীয় ব‌র্ষের পরীক্ষার সেশন চার্জ ও রে‌জি‌স্ট্রেশন ফিসহ ক‌লেজ থে‌কে নির্ধারিত ফি মওকু‌ফের দাবি‌তে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বুধবার (১১ আগস্ট) সকালে বিএম কলেজের প্রশাস‌নিক ভব‌নের সাম‌নের সড়‌ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে সড়কে যান চলচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, ক‌রোনাকা‌লে দীর্ঘ দুই বছর ধরে ক‌লেজ বন্ধ। অথচ ক‌লেজ কর্তৃপক্ষ সে‌মিনার, স্কাউট, শিক্ষা সফর, ম্যাগা‌জিনসহ বি‌ভিন্ন খা‌তে ফির না‌মে টাকা ধার্য ক‌রে‌ছে। যা বর্তমা‌নে শিক্ষার্থী‌দের প‌ক্ষে দেওয়া সম্ভব না। এই অবস্থায় বাড়তি ফি মওকুফ ক‌রে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নির্ধা‌রিত ফি নির্ধারণের দাবি শিক্ষার্থীদের। দাবি মানা না হলে আন্দোলন চা‌লি‌য়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

সড়ক অব‌রোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ করার সত্যতা নিশ্চিত করে সরকারি বিএম ক‌লে‌জের অধ‌্যক্ষ গোলাম কিব‌রিয়া বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের আশ্বস্ত করেছি- শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের দাবি তুলে ধরবো।’

ব‌রিশাল কোতোয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষর আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। বিএম কলেজ রোডের যানবাহন চলাচল এখন স্বাভাবিক আছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ব্রাজিল অধ্যায়ের ইতি নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারার হাট

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ব...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা