শিক্ষা

এবার অধ্যাপক সুজিতের বিরুদ্ধে থানায় এমপি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুজিত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ দায়ের করেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

রোববার (৮ আগস্ট) রাত ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগটি দাখিল করেন তিনি। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বোয়ালিয়া থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ জমা দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগটি যাচাই-বাছাই করার প্রয়োজন রয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে।’

এ বিষয়ে সংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘ড. সুজিত সরকার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমার মানহানি করেছেন। এজন্য বাংলাদেশের নাগরিক হিসেবে আইনের আশ্রয় নিয়েছি। এছাড়াও নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ-বইয়ে আমার বাবার নামে মিথ্যা তথ্য দেয়ায় নাটোর আদালতে মামলা করব।’

২৯ জুলাই প্রাণনাশের হুমকির অভিযোগ এনে এমপি শিমুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সুজিত সরকার।

জিডিতে অধ্যাপক সুজিত কুমার উল্লেখ করেছিলেন, তিনি ২০০৯ সালে ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। যার প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০১০ ও ২০২১ সালে। বইয়ের ৬০০ নম্বর পাতায় ২১ নম্বর রাজাকার তালিকায় নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা হাসান আলী সরদারের নাম প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এমপি শিমুলের পক্ষে অবস্থান নিয়ে অপরিচিত অনেকেই তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

তবে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে হুমকির অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় অধ্যাপক সুজিত সরকারের করা জিডি খারিজ করে দেয় রাজশাহী বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা