শিক্ষা

দেশ সচল হলেও বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চলমান লকডাউন ১০ আগস্ট শেষ হচ্ছে। আর ১১ আগস্ট থেকে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে কিছু বলা হয়নি।

অবশ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো আছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। উদ্বেগ থাকলেও প্রথম কয়েক মাসে ভাইরাসটি সেভাবে ছড়ায়নি। তবে ১৭ মার্চ রাখতে বন্ধ করা হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিবারই ধাপে ধাপে বাড়ানো হয়েছে ছুটির মেয়াদ। আর গত মে মাসে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার তারিখও জানানো হয়। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেঙ্গল ভ্যারিয়েন্টের কারণে শাটডাউন দেয়ায় আর খোলা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান।

সরকার এরই মধ্যে জানিয়েছে, টিকা না দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। কিন্তু এখন পর্যন্ত টিকার যে বয়স সীমা নির্ধারণ করা আছে, তাতে স্কুল তো নয়ই, কলেজেও শিক্ষার্থীদের টিকা পাওয়ার কথা না। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বয়স সীমায় পড়ে না।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে সর্বনিম্ন ২৫ বছরের বয়স সীমার বাইরে আলাদা তালিকা করা হচ্ছে। সেই টিকাদান শুরু হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর এইচএসসি পরীক্ষা নেয়া হয়নি। হয়নি অষ্টম শ্রেণি সমাপনী জেএসসি আর পঞ্চম শ্রেণি সমাপনী পিইসি পরীক্ষা। কোনো স্কুলে নেয়া হয়নি বার্ষিক পরীক্ষাও। সব শিক্ষার্থীদেরকেই অটো পাস করিয়ে দেয়া হয়েছে।

এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া যায়নি। ফলে একটি শিক্ষাবর্ষ এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। আর বিশেষ করে স্নাতক শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারায় কর্মজীবনে প্রবেশে সময় লাগছে বেশি। এ কারণে বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাঙ্গন চালুর দাবি উঠেছে। তবে সরকার ঝুঁকি নিতে চাইছে না।

তবে চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। এরই মধ্যে প্রশ্নপত্র ছাপা হয়ে গেছে।

গত ২৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। সেই সঙ্গে কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনা করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি, কওমি মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা