শিক্ষা

গণটিকায় সহযোগিতা করবে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধে গণটিকা কর্মসূচি পরিচালিত হবে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীকে সহযোগিতা দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৪ আগস্ট) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান বলেন, সারাদেশের সব প্রাথমিক শিক্ষকদের সরকারের এই কাজে সহায়তা করার নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষকরা যাতে সরকারের গণটিকা কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা দেন সে জন্য বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে বিভাগীয় উপপরিচালকদের সরকারের কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় জানানো হয়, বর্তমান মহামারি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকার আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধী গণটিকা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের ওই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যৌথভাবে টিকা নিবন্ধন কার্যক্রমে সহায়তার জন্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের সম্পৃক্ত করতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেয়া হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা