শিক্ষা

গুচ্ছ ভর্তিতে বিভাগ পরিবর্তন নিয়ে রুল জারি

নিজস্ব প্রতিবেদক : গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন কেনো বহাল রাখা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অপর রুলে পরীক্ষার্থীদের দরখাস্ত কেনো নিষ্পত্তি করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

বুধবার (৩০ জুন) এ-সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা সচিব, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ পরীক্ষার আয়োজক কমিটিসহ ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক,, মো. সাইফুল ইসলাম সোহেল ও ব্যারিস্টার মাহবুবুর রহমান কিশোর।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন বহাল চেয়ে গত ২৯ মার্চ হাইকোর্টে রিট দায়ের করেন রাকিব হোসেন, রিয়াজ আহমেদ, সাদিয়া আফরিন, সাজ্জাদ হোসেন নামের চার শিক্ষার্থী।

রিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল, সিলেকশন বাতিল ও ভর্তি আবেদন যোগ্যতায় পূর্বের জিপিএ বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল।

রিটকারীদের আইনজীবী সাইফুল ইসলাম সোহেল বলেন, আদালত আজ আমাদের আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছেন। রুলে ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে বিভাগ পরিবর্তন কেন বহাল রাখা হবে না এবং পরীক্ষার্থীদের দরখাস্ত কেন নিষ্পত্তি করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বেশ কিছুদিন থেকে তিন-দফা দাবিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের স্মারকলিপি দিয়েছেন রিটকারী শিক্ষার্থীরা। প্রেসক্লাব ও ইউজিসির সামনে মানববন্ধন এবং বিক্ষোভও করেন তারা। দীর্ঘ আন্দোলনের পরও শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় এ রিট দায়ের করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা