শিক্ষা

লকডাউনেও চলবে জাবির পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনলাইনে বিভিন্ন বর্ষ/পর্ব ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে সোমবার (২৮ জুন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (নিয়মিত) শ্রেণিতেও অনলাইনে ভর্তির কার্যক্রম অব্যাহত থাকবে। বৈশ্বিক করোনা মহামারির কারণে বিভিন্ন বর্ষ/পর্ব ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের চলতি পরীক্ষাসমূহের (নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন, রিপিটার, বিশেষ) ফি মওকুফ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউটে বিভিন্ন ব্যাচের এ বিশেষ অধ্যাদেশ অনুসারে পরীক্ষা নেয়ার সূচি তৈরি হয়েছে। আগামী ১ জুলাই থেকে শুরু হবে এসব পরীক্ষা।

এরই মধ্যে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অনলাইনে লিখিত পরীক্ষা শুরু হয়েছে। করোনার কারণে আগামী বৃহস্পতিবার ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা