শিক্ষা

রাবি অচলের হুমকি অবৈধ নিয়োগপ্রাপ্তদের

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ১৩৭ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে পদায়ন করতে না দিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অচল করে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এজন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেধে দিয়েছে অবৈধ নিয়োগপ্রাপ্তরা। এছাড়া আমরণ অনশনের হুমকিও দিয়েছে তারা।

সোমবার (২৮ জুন) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে ‘অ্যাডহকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী’ ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ ঘোষণা দেয় তারা।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান শেষ কর্মদিবসে (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩৭ জনকে নিয়োগ দিয়ে যান। মন্ত্রণালয় সেদিনই এই নিয়োগ ‘অবৈধ’ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করে। ৮ মে সরকারের কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই ১৩৭ জনের চাকরিতে যোগদান প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরে তদন্ত কমিটি গত ২৩ মে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটি বিদায়ী উপাচার্যসহ বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। প্রতিবেদনে আবদুস সোবহানের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

অবৈধ নিয়োগপ্রাপ্ত আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, অবৈধ নিয়োগপ্রাপ্ত রাবি ছাত্রলীগ নেতা মো রাসেল, মতিউর মর্তুজা, মহানগর যুবলীগ নেতা এস কে এম আরকান বাপ্পী সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ, দেলওয়ার হোসেন ডিলস, ফিরোজ মাহমুদ, প্রমুখ

এসময় বক্তারা বলেন, ‘আমরা এখনো শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আমাদের দাবি মেনে না নেয়া হলে বিশ্ববিদ্যালয়ের কোনো স্বাভাবিক কার্যক্রম চলতে দেয়া হবে না। আমাদের চাকরিতে পদায়নের সুযোগ না দিলে সবকিছু অচল করে দেয়া হবে। আমরা জামায়াত-শিবিরের রক্তচক্ষু উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি। সাবেক উপাচার্য আমাদেরকে চাকরি দিয়ে গেছেন। অথচ বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য সেই চাকরিতে আমাদের পদায়নে স্থগিতাদেশ জারি করেছেন। কোন ক্ষমতাবলে তিনি আগুন নিয়ে খেলা করছেন?’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা