শিক্ষা

হচ্ছে না এইচএসসির নির্বাচনী পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা শিক্ষাবোর্ডের অধীনস্ত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কোনো নির্বাচনী পরীক্ষা নেয়া হবে না। নির্বাচনী পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু করা হবে। ফলে এর জন্য কলেজগুলোও কোনো ফি আদায় করতে পারবে না।

শুক্রবার (২৫ জুন) বিকেলে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘করোনার কারণে এ মুহূর্তে এইচএসসির নির্বাচনী পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ জুন শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা হতে আগামী ২৯ জুন থেকে ফরম পূরণ শুরু হবে, চলবে ১১ জুলাই পর্যন্ত।

ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য দুই হাজার ৫০০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৯৪০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ফি-এর অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। কোনো শিক্ষার্থী তার রেজিস্ট্রেশন বর্হিভূত কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে ওই বিষয়ের পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা