শিক্ষা

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের তথ্য চেয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক : করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময় শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখার নির্দেশনা দেয়া হয়। এরই অংশ হিসেবে সরকারের পক্ষ ‍থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট গ্রহণের নির্দেশ দেয়। এ অ্যাসাইনমেন্ট কার্যক্রমের তথ্য চেয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য চেয়ে একটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

অফিস আদেশে মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের দেয়া এবং জমা নেয়া অ্যানাইনমেন্ট সংক্রান্ত তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আঞ্চলিক উপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা শিক্ষা অফিসারদের কাছ থেকে এই তথ্য চাওয়া হয়।

শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণ ও ধারাবাহিক মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে দেয়া ওই অফিস আদেশে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় কতজন অংশ নেবে তা জানতে চাওয়া হয়েছে। এছাড়াও সপ্তাহে মোট কতজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট গ্রহণ করছে, কতজন জমা দিয়েছে, কতজন জমা দেয়নি তা উল্লেখ করতে বলা হয়েছে।

আরও বলা হয়, যেসব এলাকায় লকডাউন চলছে ওই সব এলাকার আঞ্চলিক উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, স্থানীয় প্রশাসন ও প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশেষ ক্ষেত্রে বিতরণ করা অ্যাসাইনমেন্ট জমার তারিখ পুনর্নির্ধারণ করতে পারবেন। যেসব শিক্ষার্থী লকডউনের কারণে অ্যাসাইনমেন্ট গ্রহণ করতে পারবে না তাদেরকে পরবর্তীতে সুবিধাজনক সময়ে প্রতিষ্ঠানপ্রধানরা অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমাদানের সুযোগ দেবেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা