শিক্ষা

পুনরায় আবেদনের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : বাতিলের পর নতুন করে আবেদনের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী। ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএস-এ আবেদন করায় আগের আবেদন বাতিল করা হয়। বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থীর ভুল তথ্য দিয়ে পূরণ করা আবেদনপত্র বাতিল করে পুনরায় অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশন বরাবর দরখাস্ত করা হয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন আগের আবেদনপত্র বাতিল করে পুনরায় আবেদনপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে।

ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএসের ফরম পূরণ করায় গত ২০ মে এই ৫৬ জনের আবেদন বাতিল করে পুনরায় অনলাইনে আবেদনের অনুরোধ জানায় পিএসসি।

এসব প্রার্থীকে আগামী ৩০ জুন (বুধবার) সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। এ সময়ের পর কোনো প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা