শিক্ষা

মার্চের প্রথম সপ্তাহে খুলতে পারে ঢাবির হল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য মার্চের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে প্রভোস্ট কমিটির নিয়মিত স্ট্যান্ডিং সভায় এ বিষয়ে আলোচনা করা হয়। বিষয়টি সুপারিশ আকারে পরবর্তীতে ডিনস কমিটি ও একাডেমিক সভায় উঠানো হবে। আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সভা শেষে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত ছিল সার্বিক করোনাভাইরাস অবস্থা ও বর্তমান অগ্রগতি। এসব বিষয় বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় রেখে মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, প্রস্তুতির জন্য এই সময়টুকু নেয়া হচ্ছে। হলের যে সার্বিক প্রস্তুতি, শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি, কোভিড অবস্থার যে ব্যাপক পরিবর্তন ও উত্তরণ ঘটছে সেসব বিবেচনা করে মার্চের প্রথম সপ্তাহে শুধুমাত্র যারা মাস্টার্স শেষপর্ব এবং অনার্সের পরীক্ষার্থী তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে হলে উঠানোর একটা সম্ভাবনা নিয়ে আমরা কাজ করছি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা